মালদা

এক ব্যাবসায়ীকে মারধোর দিয়ে সর্বস্ব্য লুঠ করে পালালো এক দল দুষ্কৃতি

মারধোর দিয়ে এক ফুল ব্যাবসায়ীর সর্বস্ব্য লুঠ করে পালালো দুষ্কৃতিরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা শহরের রথবাড়ি এলাকায়। আক্রান্ত ফুল ব্যাবসায়ী অসিত সাহা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রাজু কর্মকার সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ইংরেজবাজার থানায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। জানাযায়, বুধবার রাতে রথবাড়ি এলাকায় নিজের দোকানে বসে ছিলেন অসিত সাহা। অভিযোগ,হঠাৎ তিনজন দুষ্কৃতি দোকানে ঢুকে ব্যাবসায়ীর সোনার চেন এবং নগদ প্রায় পয়ত্রীশ হাজার টাকা ছিনতাই করে। বাধা দিলে ব্যাবসায়ীকে বেধরোক মারধোর দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। পরে খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।